দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, আর কোথায় কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই।
এসময় তিনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান। একইসঙ্গে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে তাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি, সেটার আস্থা প্রধানমন্ত্রী রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন