ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৯ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৯ সময়
ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ শুক্রবার (১৬ অক্টোবর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং বাকি দুজন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের অঞ্চলের বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে এক মাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। ওই একক মাসেই মোট ১৪৮ জন রোগী প্রাণ হারিয়েছেন। বছরের শুরুর দিককার পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে সংক্রমণ বাড়ার সাথে সাথে জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের প্রাণহানি ঘটে।

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৭৯ জন। এ নিয়ে চলতি বছরজুড়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২১০ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা