ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ

সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশটিতে
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪২ সময়
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ

সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস সরকারি কর্মীদের জন্য একাধিক কঠোর নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে। বিমানবন্দর ব্যবহার থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় যাতায়াত—সব ক্ষেত্রেই আরোপ করা হয়েছে নতুন নিয়ম।


বুধবার, ১৪ অক্টোবর প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়, এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের দূতাবাসের প্রধান কর্মকর্তার বিশেষ অনুমতি নিতে হবে। অর্থাৎ, অনুমতি ছাড়া তারা দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিমানবন্দরে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ফ্লাইট বাতিল, যাত্রা বিলম্ব কিংবা অন্যান্য ভ্রমণসংক্রান্ত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।


এ কারণে বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নিতে বলা হয়েছে, যাতে আকস্মিক পরিস্থিতিতে ভ্রমণকারীরা বিপাকে না পড়েন। শুধু বিমানবন্দরেই নয়, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকাগুলোতেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইল, অর্থাৎ প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


এ ছাড়া সৌদি আরবের জিজান, আসির ও নাজরান প্রদেশে ভ্রমণের জন্য বিশেষ অনুমতি নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যাতায়াতের ক্ষেত্রেও। এসব এলাকায় যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে মার্কিন সরকারি কর্মীদের। সৌদি আরবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বিমানবন্দর ও ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা জোরদার করায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও সরকারি কর্মীদের চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন হয়ে পড়েছে। তবে নতুন হামলার আশঙ্কা থাকলেও সম্ভাব্য পরিস্থিতি কীভাবে এগোবে, তা নির্ভর করছে অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর।


সূত্র: আলজাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা