ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ ২ লাখ কোচিং সেন্টারে জড়িত লাখো শিক্ষক! চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’! নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী? সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের আগেই দেশের পাঁচ অঞ্চলে আঘাত হানতে পারে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি। কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের আগেই দেশের পাঁচ অঞ্চলে আঘাত হানতে পারে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি। কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার, ১৪ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা এবং ঝোড়ো হাওয়ার সময় নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত