ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইরাকে ইজ়রায়েলি গুপ্তচর বাহিনীর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইজ়রায়েল-হামাস সংঘাতে গোড়া থেকেই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইরান। এই পরিস্থিতিতে গাজ়ার বাইরেও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশ
  • আপলোড সময় : ১৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ১৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৩ সময়
ইরাকে ইজ়রায়েলি গুপ্তচর বাহিনীর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ছবি: সংগৃহীত
ইজ়রায়েল-হামাস সংঘাতে গোড়া থেকেই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইরান। এই পরিস্থিতিতে গাজ়ার বাইরেও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকে ইজ়রায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের দফতরে হামলা চালাল ইরানের সেনাবাহিনী। শুধু তা-ই নয়, সিরিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সোমবার গভীর রাতে এমনই দাবি করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। ইজ়রায়েল-হামাস সংঘাতে গোড়া থেকেই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইরান। এই পরিস্থিতিতে গাজ়ার বাইরেও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকের স্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে রয়েছে মোসাদের দফতর। রবিবার সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরাকের কুর্দ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইরানের হামলার জেরে চার জনের মৃত্যু হয়েছে। ছ’জন গুরুতর জখম হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরাকের এক বড় ব্যবসায়ীও। ইরাকে যেখানে হামলা চালানো হয়েছে, তার অনতিদূরেই আমেরিকার উপদূতাবাস। যদিও সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?