ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি সই, ‘দুর্বল’ সিদ্ধান্ত বললেন জেলেনস্কি

জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এবার রাশিয়ার দিকেই হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৫ সময়
পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি সই, ‘দুর্বল’ সিদ্ধান্ত বললেন জেলেনস্কি

জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এবার রাশিয়ার দিকেই হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই মস্কোর ওপর আরোপিত কিছু জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পাওয়ার দাবি করেছেন ট্রাম্প। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুর্বল ও অযোগ্য সিদ্ধান্তের শামিল। তাহলে জ্বালানির বাজার সামলাতে গিয়ে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যেতে পারে?


শনিবার, ১০ অক্টোবর, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাশিয়ার ডিজেল আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ দিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালিতে বাধার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ বাড়াতে রাশিয়ার সঙ্গে সমঝোতার পথে এগিয়েছেন ট্রাম্প।


ট্রাম্পের দাবি, পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত দশ লাখ টন ডিজেল পাঠানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সরবরাহ সহজ করতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ দিয়ে একটি সাময়িক লাইসেন্স জারি করেছে। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকেও আন্তর্জাতিক বাজারে তেল ও তেলজাত পণ্য সরবরাহে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।


তবে জ্বালানি সরবরাহ বাড়ানোর এই উদ্যোগের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করাকে ভালোভাবে দেখছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করে জেলেনস্কি বলেন, সহযোগীদের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয়। তাঁর মতে, এটি কোনো সৎ বা যোগ্য সিদ্ধান্ত হতে পারে না। ইউক্রেনের উদ্বেগের কেন্দ্রে রয়েছে—রাশিয়ার জ্বালানি আয় বাড়ানোর সুযোগ তৈরি হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও শক্তিশালী হতে পারে।


এদিকে ইউক্রেন যুদ্ধের অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। মিয়ামিতে মার্কিন দূত স্টিভ উইটকফের নেতৃত্বে চলা এসব আলোচনায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনের আর্থিক স্থিতিশীলতা নিয়ে কথা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—একদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা, অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে চাপ বজায় রাখার কৌশল নির্ধারণ। জ্বালানি সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত বাজারে কতটা প্রভাব ফেলবে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কী ধরনের পরিবর্তন আনবে, তা এখন দেখার বিষয়।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!