ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

কলম্বিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, নিহত ৩৩

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধস। নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৩ জেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এই ঘটনায়
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩০ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩০ সময়
কলম্বিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, নিহত ৩৩ ছবি : সংগৃহীত
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধস। নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৩ জেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এই ঘটনায় কলম্বিয়ার মেডেলিন ও কুইবডো শহরের মাঝের সড়কও বন্ধ হয়ে আছে।

রোববার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ঘটনাস্থলে আটকে থাকা মানুষের কাছে পৌঁছাতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার। 

একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে , কলোম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ হওয়ায় ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে  লিখেছেন,‘এই ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ওই অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুসারে নিহতদের বেশিরভাগই শিশু।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে, আটকে পড়া লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে দেশটির মেডেলিন এবং কুইবডো শহরে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে শহর দুটির মাঝে সংযোগকারী সড়ক বন্ধ হয়ে যায়। তাছাড়া ভূমিধসের সময় সেখানকার ব্যস্ত মহাসড়কেও বহু মানুষ আহত হয়েছেন। এমনকি রাস্তায় বেশ কিছু গাড়ি কাদায় চাপা পড়ার পর কিছু লোক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

কলম্বিয়ার পুলিশের একটি বিশেষ উদ্ধারকারী দল শনিবার বেশ কিছু জীবিত মানুষকে উদ্ধার করার পাশাপাশি নিহত কয়েকজনের মৃতদেহও উদ্ধার করেছেন। তবে বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকারী ও দমকলকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য কার্যত লড়াই করে যাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস