ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

যন্ত্রাংশ সংকটে জার্মানিতে বন্ধ টেসলার কারখানা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে পণ্যবাহী বিভিন্ন জাহাজে আক্রমণ করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে অনেক জাহাজ আর
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৫৯ সময়
যন্ত্রাংশ সংকটে জার্মানিতে বন্ধ টেসলার কারখানা ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে পণ্যবাহী বিভিন্ন জাহাজে আক্রমণ করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে অনেক জাহাজ আর ওই রুট দিয়ে যাচ্ছে না। এর প্রভাবে ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে জার্মানিতে টেসলার গাড়ি তৈরির কারখানা।

ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, যন্ত্রাংশ ঘাটতির কারণে বার্লিনের কাছে অবস্থিত কারখানাটিতে গাড়ি উৎপাদনের কাজ ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে।

টেসলার বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকটের মুখে পড়তে হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের ইয়েমেন উপকূলে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত দাবি করে আটকও করেছে কিছু জাহাজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই আক্রমণ চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনি গোষ্ঠীটি।

টেসলা বলেছে, লোহিত সাগরে এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন কেপ অফ গুড হোপ দিয়ে যাচ্ছে। সে কারণে টেসলার কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

লোহিত সাগরে হুথিদের আক্রমণ শুরুর পর টেসলাই প্রথম সংস্থা, যারা কারখানা বন্ধ রাখার ঘোষণা দিলো। হুথি আক্রমণের প্রভাব অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরেই পড়ছে।

বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো এখন সুয়েজ খাল ব্যবহার করছে না। এই পথ দিয়ে বিশ্বের ১২ শতাংশ জাহাজ চলাচল করতো।

প্রায় সব বড় শিপিং কোম্পানিই এখন কেপ এফ গুড হোপ দিয়ে তাদের জাহাজ পাঠাচ্ছে। এর ফলে শুধু ১০ দিন বেশি সময় লাগছে তাই নয়, এতে খরচও হচ্ছে অনেক বেশি। এশিয়া থেকে ইউরোপ যেতে ৯ লাখ ১০ হাজার ডলারের অতিরিক্ত জ্বালানি লাগছে।

টেসলা জানিয়েছে, এর ফলে সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ২০২২ সালের মে মাসে জার্মানির কারখানায় উৎপাদন শুরু করে টেসলা। সেখানে ১১ হাজার ৫০০ কর্মী কাজ করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ