ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুল্কের চাপে দুর্বল দেশকে পণ্য কিনতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিকের ৯ কন্টেইনার, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয়

দিনের শুরুতেই যে ইবাদত একজন মুসলমানের দিনের পথচলা নির্ধারণ করে দেয়, সেটি হলো ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ সময়
ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয়

দিনের শুরুতেই যে ইবাদত একজন মুসলমানের দিনের পথচলা নির্ধারণ করে দেয়, সেটি হলো ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের সময় আদায় করতে হয় মোট চার রাকাত—দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ। তবে এই দুই রাকাত সুন্নতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে উঠে এসেছে। সালাত বা নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় এবং অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কোরআনে নামাজের গুরুত্ব একাধিকবার তুলে ধরা হয়েছে। সুরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।


নামাজের শুধু সময় মেনে আদায় করাই যথেষ্ট নয়, এর প্রতিটি রোকনও সঠিকভাবে আদায় করা জরুরি। উবাদাহ ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে, নির্ধারিত সময়ে নামাজ আদায় করে এবং নামাজের রুকু ও খুশু যথাযথভাবে সম্পন্ন করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ওয়াদা রয়েছে। আর যে ব্যক্তি এভাবে নামাজ আদায় করে না, তার ব্যাপারে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আবার চাইলে শাস্তি দিতে পারেন।


পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এর আগে দুই রাকাত সুন্নত আদায় করতে হয়। এই সুন্নতকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত গুরুত্বের সঙ্গে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোনো নফল নামাজের প্রতি এতটা নিয়মিত ও যত্নশীল হতে তিনি দেখেননি। সহিহ মুসলিমের হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়েছে।


আরেক বর্ণনায় হাফসা রাদিয়াল্লাহু আনহা জানিয়েছেন, ফজরের সময় হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুই রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ আদায় করতেন না। তবে কোনো কারণে ফজরের সুন্নত আদায় করা সম্ভব না হলে কী হবে? এ বিষয়েও হাদিসে দিকনির্দেশনা রয়েছে। যদি ফরজের জামাত দাঁড়িয়ে যায় এবং কেউ তখনও ফজরের দুই রাকাত সুন্নত আদায় করতে না পারেন, তাহলে পরবর্তী সময়ে তা আদায়ের সুযোগ রয়েছে।


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজের আগে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করতে না পারেন, তাহলে সূর্যোদয়ের পর তা আদায় করবেন। অর্থাৎ ফজরের দুই রাকাত সুন্নত শুধু একটি সাধারণ নফল ইবাদত নয়, বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও হাদিসে এর প্রতি বিশেষ গুরুত্বের কথা পাওয়া যায়। তাই ফজরের সময় হলে ফরজ নামাজের পাশাপাশি এই দুই রাকাত সুন্নত আদায়ের ব্যাপারেও সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা