ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

যে ৫ উপায়ে হোয়াটসঅ্যাপে আরও নিরপদ থাকতে পারবেন

যোগাযোগের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। যদিও অ্যাপটি ব্যবহারকারীদের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে। সহজ
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৩৮ সময়
যে ৫ উপায়ে হোয়াটসঅ্যাপে আরও নিরপদ থাকতে পারবেন ছবি : সংগৃহীত
যোগাযোগের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। যদিও অ্যাপটি ব্যবহারকারীদের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে। সহজ ভাষায়, আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না। কারণ, গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। এরপরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন।

প্রথমত, প্রথমে দেখতে হবে আপনি যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট বা বার্তাগুলো ‘এনক্রিপ্টেড’ আছে কি না। এটি যাচাই করার জন্য, চ্যাট করার সময় থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ভিউ কনট্যাক্ট’থেকে ‘এনক্রিপশন’মেনুতে গিয়ে সবুজ রঙের তালা (লক) চিহ্ন দেখলে বুঝতে হবে চ্যাটটি নিরাপদ আছে।

দ্বিতীয়ত, আপনি যদি চান কাউকে পাঠানো বার্তাগুলো আপনাআপনি হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাক, সেটিও করা যাবে। সে জন্য আবারও থ্রি ডটস অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিলেই, বার্তাগুলো নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাবে।

তৃতীয়ত আপনি যদি আরও নিরাপদ হতে চান তবে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো যেখানে সংরক্ষিত (ব্যাকআপ) রাখা হয় সেখানেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করতে পারবেন। ফলে গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানও আপনার বার্তাগুলো দেখতে পাবে না। এটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ-এ গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন একটি পাসওয়ার্ড দিয়ে চালু করা যাবে। তবে মনে রাখবেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে গুগল থেকে তথ্য ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই।

চতুর্থত, চাইলে যার সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট লক করে রাখা যাবে। এর ফলে কেউ আপনার ফোন হাতে পেলেও আপনার পাঠানো বার্তাগুলো পড়তে পারবে না। এটি করার জন্য ভিউ কনট্যাক্ট-এ গিয়ে চ্যাট লক অপশন চালু করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের পর্দায় (হোমস্ক্রিন) লকড চ্যাট নামের একটি মেনু চলে আসবে। চ্যাট করার জন্য প্রতিবারই সেখানে লক খুলে ঢুকতে হবে।

পঞ্চমত, আপনি যদি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কল আসা বন্ধ করতে চান তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখান থেকে সাইলেন্স আননোন কলার চালু করে দিলেই অপরিচিত নাম্বার থেকে আসা কল বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

সূত্র: নিউজএইটটিন ডটকম
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ