ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিএনপি হতাশ নয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে থাকবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি হতাশ নয় এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে থাকবে।
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৫ সময়
বিএনপি হতাশ নয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে থাকবে ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি হতাশ নয় এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে থাকবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ৭ জানুয়ারির প্রহসন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। 

তিনি বলেন, জনগণ আমাদের ফিরিয়ে দেয়নি, আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা তাদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছি। তারা শুধু ভোট বর্জন করেনি, এই সরকারকেই তারা (জনগণ) বর্জন করেছে। আমরা জনগণের কাছে যতটা চেয়েছিলাম, তার চেয়ে তারা অনেক বেশি দিয়েছে। এই প্রাপ্তিকে সঙ্গে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।

আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যদি ঘরে বসে থাকতাম, তাহলে বিএনপির ২৬ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হতো না। জনগণের শক্তি দিয়ে আমরা বুলেটের শক্তির বিরুদ্ধে লড়াই করছি। শান্তিপূর্ণ লড়াই এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এই হোক আজকের প্রত্যাশা।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি লুৎফর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ