ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন নিয়ে পুরোনো চুক্তি আর নবায়ন নয়—ভারতের সঙ্গে এবার নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে শুধু
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫ সময়
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন নিয়ে পুরোনো চুক্তি আর নবায়ন নয়—ভারতের সঙ্গে এবার নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নয়, গ্যারান্টি ক্লজের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে চায় সরকার। পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এই বক্তব্য ঘিরে গঙ্গার পানি বণ্টন ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।  বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, বিদ্যমান চুক্তি শুধু নবায়ন না করে নতুন কাঠামোয় চুক্তি করা প্রয়োজন। সেখানে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। 


পানিসম্পদমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম চালিকাশক্তি নদী। কিন্তু দ্রুত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের নদীগুলোর ওপর পড়ছে। তাই নদী দূষণের মূল কারণ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাজধানীর বুড়িগঙ্গা নদীর দূষণ পরিস্থিতিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।


অনুষ্ঠানে উঠে আসে ঢাকার বর্জ্যপানির উদ্বেগজনক চিত্র। জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।  বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের আলোচনায় রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করা, সংরক্ষণ এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। সব মিলিয়ে গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের অবস্থানে এবার শুধু চুক্তি নবায়নের পরিবর্তে নতুন কাঠামোর দাবি সামনে এসেছে। আর সেই নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ও পানির নিশ্চয়তা কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী