ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দোকানপাট খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫৭ সময়
রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দোকানপাট খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে জরিমানা করা হয়েছে সাত ব্যবসায়ীকে। সরকারের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। রাত ৮টার পর এসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।


মঙ্গলবার রাতে এই নির্দেশনা বাস্তবায়নে নগরকান্দা বাজারে অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। অভিযানের সময় রাত ৮টার পরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। পরে সরকারি নির্দেশনা অমান্য করার কারণে সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদেরও নির্ধারিত সময় মেনে দোকানপাট বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়।


অভিযানে নগরকান্দা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নির্দেশনা অমান্য করায় সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে নির্ধারিত সময়সূচি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক