ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি

বাংলাদেশ থেকে কুয়েতে পৌঁছানোর পর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি

বাংলাদেশ থেকে কুয়েতে পৌঁছানোর পর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। একসঙ্গে গাঁজা, মেথঅ্যামফিটামিন ও ইয়াবার মতো মাদক উদ্ধারের ঘটনায় কুয়েতে থাকা বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ নিয়মিত তল্লাশির সময় ওই বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়।


আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি কুয়েতের কর্তৃপক্ষ। মাদকগুলো জব্দ করার পর তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগেও মাদকসংক্রান্ত ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।


তবে এবারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ থেকে যাওয়া একটি বিমানে এত বড় মাদকের চালান কীভাবে কুয়েত পর্যন্ত পৌঁছাল। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের একটি অংশ মনে করছেন, বিষয়টি শুধু আটক যাত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়; মাদকটি কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পার হলো, সেটিও তদন্তের আওতায় আসা প্রয়োজন। বাংলাদেশি কমিউনিটির নেতাদের আশঙ্কা, এ ধরনের ঘটনায় কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের শ্রমবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এত বড় মাদকের চালান দেশের বাইরে যাওয়ার ঘটনায় কোনো কর্মকর্তা, সহযোগী চক্র বা অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ঘটনাটি এখন কুয়েতের আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও যদি এ চালানের উৎস ও পাচারপথ নিয়ে তদন্ত শুরু হয়, তাহলে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত আরও কোনো ব্যক্তি বা চক্রের তথ্য সামনে আসতে পারে।


সূত্র: আরব টাইমস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?