ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে: আসাদুজ্জামান নূর

তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে বলে জানিয়েছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৪ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৪ সময়
শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে: আসাদুজ্জামান নূর ছবি : সংগৃহীত
তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে বলে জানিয়েছেন নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।

দ্বাদশ জাতীয় সংসদে কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটানো। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ