ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আমরা খুব খুশি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা খুব খুশি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করতে পেরেছি।
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৭ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৭ সময়
আমরা খুব খুশি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি : পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা খুব খুশি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করতে পেরেছি। জনগণ রায় দিয়েছে, এটাই যথেষ্ট। আমাদের আর কিছুর দরকার নাই। জনগণ রায় দিয়েছে আলহামদুলিল্লাহ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক-পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে বাংলাদেশের যে অংশীদারত্ব রয়েছে, এটা নতুন সরকারের সঙ্গেও অব্যাহত থাকবে বলে আমি মনে করি। নতুন সরকারকে সবাই গ্রহণ করবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে, দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদ দিয়েছে।

তিনি বলেন, জনগণ বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে নির্বাচনে গেছে, এটাই তো বড় কথা। জনগণ তাদের ভোট দেয়ার যে অধিকার, সেটা নতুন করে স্থাপন করেছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, রাশিয়া, চীন, ফিলিস্তিন, সুইজারল্যান্ড, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের