ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১১ দলীয় ঐক্যের লং মার্চ। বিভিন্ন দাবি নিয়ে শনিবার সকালে
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১১ দলীয় ঐক্যের লং মার্চ। বিভিন্ন দাবি নিয়ে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর রংপুরের পথে রওনা হন জোটের নেতাকর্মীরা। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 


এই কর্মসূচির অন্যতম দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও জানানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে কর্মসূচিতে।  শনিবার সকাল ৭টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পরে সকাল ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের বহর। 


উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা। 


লং মার্চের নির্ধারিত পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় কয়েকটি পথসভা হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা ও দাবিও সামনে আনার পরিকল্পনা করেছে ১১ দলীয় ঐক্য।  এটি ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক লং মার্চ কর্মসূচির দ্বিতীয় ধাপ। এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখেও লং মার্চ কর্মসূচি পালন করা হয়েছিল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী