ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? এশিয়ার তারকাদের লড়াই শুরু আজ ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১১ দলীয় ঐক্যের লং মার্চ। বিভিন্ন দাবি নিয়ে শনিবার সকালে
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১১ দলীয় ঐক্যের লং মার্চ। বিভিন্ন দাবি নিয়ে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর রংপুরের পথে রওনা হন জোটের নেতাকর্মীরা। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 


এই কর্মসূচির অন্যতম দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও জানানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে কর্মসূচিতে।  শনিবার সকাল ৭টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পরে সকাল ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের বহর। 


উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা। 


লং মার্চের নির্ধারিত পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় কয়েকটি পথসভা হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা ও দাবিও সামনে আনার পরিকল্পনা করেছে ১১ দলীয় ঐক্য।  এটি ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক লং মার্চ কর্মসূচির দ্বিতীয় ধাপ। এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখেও লং মার্চ কর্মসূচি পালন করা হয়েছিল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার