ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা

চকরিয়ায় স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪০ সময়
চকরিয়ায় স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ছড়া বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ঐ নারী জানান, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতো। সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে আসে। স্বামীর ইন্ধনে ঐ যুবকেরা উপর্যুপরি ধর্ষণ করার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।

নাছির উদ্দীন, ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। পূর্বের সংসার ছেড়ে আসার পর ২ বছর আগে নাছিরের সাথে ঐ নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো বলে জানা গেছে।

এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের