ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা থেমে নেই। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির কাছ থেকে
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৬ সময়
‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা থেমে নেই। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পায়নি ঢাকা। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। প্রচলিত আইন, কূটনৈতিক প্রক্রিয়া এবং দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


শামা ওবায়েদের বক্তব্য অনুযায়ী, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিভিন্ন মামলার আসামিদের দেশে ফেরাতে চিঠিপত্র দেওয়া-নেওয়া চলছে। এর আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর কথাও জানিয়েছিল ঢাকা।  সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের রায় নিয়েও প্রশ্ন করা হয় প্রতিমন্ত্রীকে। তিনি জানান, রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়ায় ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে।


অন্যদিকে ভারতে অবস্থানরত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বাংলাদেশের অনুরোধ তারা আইনি ও বিচারিক প্রক্রিয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যালোচনা করছে।  ফলে এখন নজর রয়েছে নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলতে থাকবে, যতক্ষণ না ভারতে অবস্থানরত সংশ্লিষ্ট আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?