ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ : রিজভী

আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।নির্বাচনের পর
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ : রিজভী ছবি : সংগৃহীত
আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচনের পর পূর্ব ঘোষিত দুইদিনের ‘গনসংযোগ’ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এমন কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল দশটার মধ্যেই ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে।

রিজভী বলেন, নির্বাচনের ফল আগে ঠিক থাকলেও তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।

নির্বাচন বর্জন করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান রিজভী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই