আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নির্বাচনের পর পূর্ব ঘোষিত দুইদিনের ‘গনসংযোগ’ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এমন কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল দশটার মধ্যেই ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে।
রিজভী বলেন, নির্বাচনের ফল আগে ঠিক থাকলেও তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।
নির্বাচন বর্জন করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান রিজভী।