ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’

ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য ঘিরে এবার বড় ধরনের অস্বস্তিতে ফ্রান্স জাতীয় দল। সবচেয়ে বেশি ক্ষুব্ধ
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫৮ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫৮ সময়
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’

ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য ঘিরে এবার বড় ধরনের অস্বস্তিতে ফ্রান্স জাতীয় দল। সবচেয়ে বেশি ক্ষুব্ধ বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান ডেম্বেলে ও তার ঘনিষ্ঠ সতীর্থরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফ্রান্সের ড্রেসিংরুমের দীর্ঘদিনের ঐক্যেও দেখা দিয়েছে ফাটলের ইঙ্গিত। সম্প্রতি ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপ্পে এমন কিছু মন্তব্য করেন, যা ভালোভাবে নেননি ডেম্বেলে। এমবাপ্পের দাবি ছিল, তাকে সবসময় ‘নির্বাচিত একজন’ হিসেবে বিবেচনা করা হতো। একই সঙ্গে চোটের কারণে ডেম্বেলের ক্যারিয়ার ভিন্নভাবে এগিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।


কিন্তু এই বক্তব্যের পর নীরব থাকেননি ডেম্বেলে। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনি সরাসরি পাল্টা জবাব দেন। ডেম্বেলে বলেন, তিনি কখনোই ‘নির্বাচিত একজন’ ছিলেন না। বরং কঠোর পরিশ্রম করেই প্যারিসে দুর্দান্ত সময় কাটানোর পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর অর্জন করেছেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের পর ফ্রান্স দলের ভেতরের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে অধিনায়ক এমবাপ্পের বিভিন্ন বক্তব্যে বিরক্ত হলেও প্রকাশ্যে মুখ খোলেননি ডেম্বেলে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায় আর চুপ থাকতে পারেননি তিনি।


সাবেক খেলোয়াড় ও বিশ্লেষক জেরাম রোথেনের মতে, এমবাপ্পের সর্বশেষ মন্তব্য ডেম্বেলেকে গভীরভাবে আঘাত করেছে। এমনকি ডেম্বেলের কাছে বিষয়টি একধরনের বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছে বলেও দাবি করেছেন তিনি। রোথেন জানান, ডেম্বেলে এমবাপ্পের ওপর ভীষণ ক্ষুব্ধ। তার ধারণা, এমবাপ্পের মন্তব্যে শুধু তাকে নয়, ফ্রান্স জাতীয় দলের অন্য সতীর্থদেরও অবজ্ঞা করা হয়েছে।


তবে ক্ষোভ শুধু ডেম্বেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। জাতীয় দলের কয়েকজন সতীর্থও নাকি অধিনায়ক এমবাপ্পের বিভিন্ন বক্তব্যে বিরক্ত হয়ে উঠেছেন। যে ঐক্য একসময় ফ্রান্স দলকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়েছিল, ব্যক্তিগত পুরস্কার ঘিরে চলমান বিতর্কে সেই ঐক্যই এখন প্রশ্নের মুখে। ব্যালন ডি’অর নিয়ে সংবাদমাধ্যমের আলোচনা ও প্রচারণাও খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এমবাপ্পে ও ডেম্বেলের এই প্রকাশ্য মতবিরোধ শেষ পর্যন্ত ফ্রান্সের মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ

অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ