ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক খোঁজ-খবর নিতে বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় কি সত্যিই শেষ? এবার সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিলেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮ সময়
ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় কি সত্যিই শেষ? এবার সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিলেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাঁর দাবি, নেইমার নিজেই জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। ফলে ব্রাজিল ফুটবলে শুরু হতে যাচ্ছে নেইমার-পরবর্তী নতুন এক যুগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারের মতো অসাধারণ প্রতিভার কোনো বিকল্প নেই। তাঁর মতে, সামর্থ্যের দিক থেকে নেইমারের বিশ্বকাপে থাকা উচিত ছিল। কিন্তু জাতীয় দলে ফেরার বিষয়ে নেইমার নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।


নেইমারের বিদায়ের পর এখন ব্রাজিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—তাঁর শূন্যতা পূরণ করা। তবে আনচেলত্তি মনে করছেন, কোনো একজন খেলোয়াড়কে নেইমারের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা না করে পুরো দলকেই নতুনভাবে গড়ে তুলতে হবে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদের ওপর বিশেষ গুরুত্ব দিতে চান ব্রাজিল কোচ। বিশেষ করে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকি ২০০৮ সালে জন্ম নেওয়া কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।


আনচেলত্তির পরিকল্পনায় শুধু বয়স কমানোই নয়, বদল আসছে ব্রাজিলের ফুটবল দর্শনেও। ব্যক্তিগত তারকার ওপর নির্ভরশীলতার পরিবর্তে দলগত সমন্বয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। ব্রাজিল কোচের মতে, একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় দলে থাকলে জয়ের সম্ভাবনা অবশ্যই বাড়ে। কিন্তু আধুনিক ফুটবলে শুধু ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে বড় সাফল্য পাওয়া কঠিন। শক্তিশালী দল, পারস্পরিক বোঝাপড়া এবং সমন্বিত ফুটবলই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নেইমার ব্রাজিলের হয়ে দীর্ঘদিন ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। তাঁর পায়ের জাদুতে অসংখ্য ম্যাচে বদলে গেছে ফলাফল। তাই তাঁর বিদায় যে সহজে পূরণ হওয়ার নয়, সেটিও স্বীকার করছেন আনচেলত্তি। তবে ব্রাজিল কোচের বার্তা পরিষ্কার—নেইমারের বিকল্প খোঁজার পরিবর্তে নতুন প্রজন্মকে সামনে এনে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল তৈরি করতে হবে। অর্থাৎ ব্রাজিল ফুটবলে এবার শুরু হচ্ছে নতুন অধ্যায়। নেইমারের তারকাখচিত যুগ পেছনে ফেলে ২০৩০ বিশ্বকাপের মঞ্চে নতুন প্রজন্মের সেলেসাও কতটা ভয়ংকর হয়ে ফিরতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?