ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯১ একসময় অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে, কী ভাবছেন ইলন মাস্ক? এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা

বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১১ সময়
বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। তাই আজ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকা এবং হঠাৎ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাইরে বের হলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম