ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা

বহুল আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে ভারত ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬ সময়
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা

বহুল আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে ভারত ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। সেখানে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিপক্ষীয় বৈঠকের সময় জাকির নায়েককে ভারতের কাছে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় এসেছে।


তবে সংবেদনশীল এই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের গুরুত্ব এবং আলোচনার গোপনীয়তা রক্ষার স্বার্থেই বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। একই সঙ্গে ভারত ও মালয়েশিয়ার পারস্পরিক আস্থা আরও শক্তিশালী করার ক্ষেত্রেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আনোয়ার ইব্রাহিম জানান, জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লির অবস্থান মালয়েশিয়া বুঝতে পারছে। তবে এ ক্ষেত্রে মালয়েশিয়ার নিজস্ব আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাইয়ের পাশাপাশি আইনের শাসনও নিশ্চিত করতে হবে।


২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক। পরে তিনি দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পান। এরপর তাকে ভারতের কাছে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় নয়াদিল্লি। তবে মালয়েশিয়া বরাবরই এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে। মালয়েশিয়াতেও জাকির নায়েককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৯ সালে দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিষয়টি সামাল দেন এই ইসলামি বক্তা।


এখন জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি মূলত আইনি প্রক্রিয়া, তথ্য-প্রমাণ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করছে। মালয়েশিয়া নিজেদের আইন ও ভারতের সঙ্গে সম্পর্ক—দুই দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক

অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক