ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? ‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন পুতিন ও পেজেশকিয়েনের সঙ্গে বৈঠক মোদির, নানা ইস্যুতে আলোচনা মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় যারা নির্বাচিত হয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯৯
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৫২ সময়
মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় যারা নির্বাচিত হয়েছেন ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯৯ টির মধ্যে ২৯৮টি আসনের ফল জানা গেছে। মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন-

মেহেরপুর

মেহেরপুর-১ (সদর মুজিবনগর): আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরাহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক প্রতিক) নিয়ে ৫৭ হাজার ৬৮২ ভোট পান। 


মেহেরপুর-২ (গাংনী): আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার আবু সালেহ মােহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) প্রতীক নিয়ে ২৩হাজার ১৩৫ ভােট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মােট ভােট পেয়েছেন ৭২ হাজার ৭২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন ( ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভােট।

কুষ্টিয়া

কুষ্টিয়া-১ (দৌলতপুর): আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা ঈগল প্রতীকে ৫৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন |


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তিনি পেয়েছেন, ৯৮ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট ।


কুষ্টিয়া-৩ (সদর): আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের বর্তমান সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি পেয়েছেন, ১ লক্ষ ২৮ হাজার ৫৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন, ৪৩ হাজার ৭২৬ ভোট।


কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক  সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৮০ হাজার ১১১ ভোট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের