ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

মারা গেছেন মার্কিন অভিনেত্রী সিন্ডি মরগান

মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সিন্ডি মরগান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর বিষয়টি অ্যাঞ্জেলস টাইমস-কে নিশ্চিত
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:১১ সময়
মারা গেছেন মার্কিন অভিনেত্রী সিন্ডি মরগান ছবি : সংগৃহীত
মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সিন্ডি মরগান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর বিষয়টি অ্যাঞ্জেলস টাইমস-কে নিশ্চিত করেছেন দ্য পাম বিচ কান্ট্রি শেরিফের অফিসের তরফ থেকে।

অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং তা বার্ধক্যজনিত কারণে। অভিনেত্রী সিন্ডি মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়।

১৯৮০ সালে প্রথম সিনেমায় সিন্ডি মরগান ‘ক্যাডিশ্যাক’ ছবিতে স্বর্ণকেশী ল্যাসির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন বিল মারি। 

তাছাড়া ‘দ্য লাভ বোট’, ‘ভেগাস’, ‘চিপস’-এ তিনি অভিনয় করেন। তবে ১৯৮২ সালের ‘ট্রন’ ছবিতে তাকে দেখা গেছে মূল চরিত্রে। এই ছবিতে তার অভিনয় প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।

‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা