ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ
  • আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৬ সময়
বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়ার জন্য যদি কোনো ‘কার্ড’ থাকে, তাহলে সরকার যেন সেই কার্ড জনগণকে দেয়।


শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। শুরুতে ধারণা করা হয়েছিল, পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। কিন্তু বাস্তবে সংকট কমার পরিবর্তে আরও গভীর হচ্ছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকারের সময়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, দেশ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এমনকি মানুষকে আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশকে একসময় প্রস্তর যুগের দিকে ফিরে যেতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তার দাবি, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কার্ড যদি থাকে, যেটি দেখালে বা ব্যবহার করলে ঘরে গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে, তাহলে সেই কার্ড জনগণকে দেওয়ার ব্যবস্থা করা হোক।


দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, দেশে ১১ দলীয় ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট দূর করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দলীয়করণ বন্ধের দাবিগুলো তুলে ধরা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?