ঢাকা | |

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর সময় দেশটির সরকারি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারেও আঘাত হেনেছে মার্কিন
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:১২ সময়
ইরানের দুই তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর সময় দেশটির সরকারি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারেও আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওস প্রতিবেদন প্রকাশ করেছে। পরে জিও নিউজও এ খবর জানিয়েছে।

হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের জন্য ইরান থেকে আসা হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আরও জোরালো হয়েছে। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের অন্যতম প্রধান কৌশল ছিল ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’। এর আওতায় ইরানের নৌবাহিনীর বিভিন্ন সম্পদ ও নৌযানকে লক্ষ্য করে প্রায় ১০০টি স্থানে হামলা চালানো হয়।

মার্কিন সামরিক বাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, নৌঘাঁটি, বিভিন্ন নৌসম্পদ, সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতা এবং সামরিক যোগাযোগ কেন্দ্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও মার্কিন বাহিনীর নিরাপত্তার ওপর তৈরি হওয়া হুমকি মোকাবিলার অংশ হিসেবেই এই বিস্তৃত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা