ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা

নেপালের বিদুরে ভয়াবহ আকস্মিক বন্যার পর একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, ওই
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা

নেপালের বিদুরে ভয়াবহ আকস্মিক বন্যার পর একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, ওই বাড়ির ভেতরে কাদা ও ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। গত বুধবার আকস্মিক বন্যার সময় বাড়িটির ভেতরে আটকা পড়েছিলেন এসব মানুষ। পরে বন্যার পানির সঙ্গে প্রবল স্রোতে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। কয়েক দিন পর সোমবার উদ্ধার অভিযান চালিয়ে বাড়িটি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।


বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানান, মঙ্গলবার ওই বাড়িতে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। সেখানে আরও মানুষ চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানান, উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে একজন শিশু এবং বাকি ২৩ জন প্রাপ্তবয়স্ক। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলো আপাতত বিদুর শহরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলোও রাজধানীতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


একটি বাড়ির ভেতর থেকেই এত বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনায় আশপাশের অন্যান্য বাড়িতেও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। দুর্গম ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো উদ্ধারকারী দল পুরোপুরি পৌঁছাতে পারেনি। ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগিয়ে গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক দুর্যোগের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা