ঢাকা | |

মেসিকে ডি মারিয়ার বিদায় বার্তা, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
মেসিকে ডি মারিয়ার বিদায় বার্তা, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। মেসির এমন ঘোষণার পর তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির বিদায়ী বার্তাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ডি মারিয়া লেখেন, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।’ দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলে খেলা এই দুই তারকা আর্জেন্টিনার ফুটবলের সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।


মেসি ও ডি মারিয়া একসঙ্গে ২০২১ সালের কোপা আমেরিকা জেতেন। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেন তারা। ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয়ের অংশীদার ছিলেন দুজন। জাতীয় দলকে বিদায় জানানোর বার্তায় মেসি বলেন, দীর্ঘ সময় চিন্তাভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, এটি অত্যন্ত কষ্টের একটি সিদ্ধান্ত এবং বিষয়টি এখনো তার হৃদয়ে গভীরভাবে নাড়া দিচ্ছে। তবে তিনি মনে করছেন, বিদায়ের উপযুক্ত সময় এসে গেছে।


মেসি আরও জানান, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। শুধু সাম্প্রতিক সময়ে দল যখন একের পর এক সাফল্য পেয়েছে তখন নয়, তার আগের কঠিন সময়গুলোতেও জাতীয় দলের হয়ে লড়াই করেছেন তিনি। জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং দেশের জন্য গর্ব বয়ে আনাই ছিল তার অন্যতম লক্ষ্য—বিদায়ী বার্তায় এমন কথাও উল্লেখ করেছেন মেসি।


মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। আর তার দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়ার ছোট্ট কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় ফুটে উঠেছে দুই তারকার দীর্ঘ ফুটবলযাত্রার বন্ধুত্ব ও স্মৃতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা