ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ২৯৬ কোটির প্রকল্প গ্রহণ

ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ‘জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার ডিজিটাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন’ শীর্ষক ২৯৬
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৩ সময়
ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ২৯৬ কোটির প্রকল্প গ্রহণ ছবি : সংগৃহীত
ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ‘জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার ডিজিটাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন’ শীর্ষক ২৯৬ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং নির্বাহক এজেন্সি হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রকল্পের বাস্তবায়ন কাল ধরা হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। প্রকল্প মূল্যায়ন কমিটির সভা (পিইসি) শেষে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রায় নয় কোটি আর্কাইভাল ও গ্রন্থাগার সামগ্রী আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর, সংরক্ষণ এবং এর মাধ্যমে জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর। জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারের ডিজিটাল ডাটার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনলাইন সেবা সম্প্রসারণ। 

এছাড়া, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং রেকর্ড সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিকরণ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ