ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গত তিন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট ডাকাতি করা হয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত তিনটি নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি।
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪০ সময়
গত তিন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট ডাকাতি করা হয়েছে : রিজভী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত তিনটি নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তাদের ভোট ডাকাতি করা হয়েছে। এভাবে ভোটাধিকার হরণ করে দেশের জনগণকে রিফিউজিতে পরিণত করেছে। অতএব ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করুন।  

নির্বাচন বর্জনে ও অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। 

তিনি দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, শুধু বিনাভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গত ১৫ বছর ধরে অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছে সরকার। সংবিধানকে দুমড়ে-মুচড়ে কাগজের নৌকা বানিয়েছে তারা। 

তিনি আরও বলেন, জোর জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, দক্ষিণখান শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির, ডা. রাহাত, ডা. দিয়া, আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই