ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার দুর্দান্ত শুরু

স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের মাঠে
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২ সময়
এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার দুর্দান্ত শুরু

স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের মাঠে এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল। বার্সেলোনার বড় জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। এ ছাড়া ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নতুন ফরোয়ার্ড করিম আদেইয়েমি। বদলি হিসেবে মাঠে নেমে নজর কেড়েছেন অ্যান্থনি গর্ডনও। তার বাড়ানো দুটি দারুণ পাস থেকেই গোল পেয়েছে বার্সেলোনা।


ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষদিকে তার বাড়ানো পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আদেইয়েমি। অভিষেক ম্যাচেই নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খোলেন এই তরুণ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন গর্ডন। এরপর তার নিখুঁত দুটি পাস থেকে রাফিনিয়া ও ফেরমিন লোপেস গোল করলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।


ম্যাচের শেষ মুহূর্তে তরুণ জাভি এস্পার্তের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরমিন। তাতেই এলচের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা। এদিকে, আগের দিন জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করেছিল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল হোসে মরিনহোর দল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করা বার্সেলোনার এমন দুর্দান্ত জয় সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ