ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ক্যানসারের সঙ্গে সামিয়ার নতুন ‘জার্নি’ শুরু

উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রায় পাঁচ বছর ধরে চলা এই কঠিন
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
ক্যানসারের সঙ্গে সামিয়ার নতুন ‘জার্নি’ শুরু

উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রায় পাঁচ বছর ধরে চলা এই কঠিন যাত্রায় এবার নতুন করে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।


রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া। তিনি জানান, তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি উচ্চমাত্রার কার্সিনোমা। বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।


সামিয়া জানান, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি; তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। তবে এবারের চিকিৎসার অভিজ্ঞতা তার জন্য সম্পূর্ণ ভিন্ন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনার কথা চিকিৎসকেরা জানালেও বিষয়টি নিয়ে ভেঙে পড়তে চাননি সামিয়া। বরং আগেভাগেই মানসিকভাবে প্রস্তুত হয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগে নিজের ইচ্ছায় নতুন করে চুল কাটিয়েছেন এবং নতুন এই চেহারাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করছেন।


নিজের অনুভূতি জানিয়ে সামিয়া বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই। সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কঠিন এই সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন এবং আগেরবারের মতো এবারও শক্ত থাকার সামর্থ্য দেন—এমন প্রত্যাশা জানিয়েছেন সামিয়া। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেও জানিয়েছেন তিনি।


এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে আনেন সামিয়া আফরিন। তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়েছিল। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে তাদের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক