ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ ও ২০২৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য নতুন
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ ও ২০২৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই চালুর পরিকল্পনা করা হয়েছে। আনন্দ ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানোর লক্ষ্যেই এসব বই যুক্ত করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।


কর্মশালায় নতুন পাঠ্যবইয়ের রূপরেখা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে তিনটি বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর পরের বছর, অর্থাৎ ২০২৮ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতেও ‘খেলাধুলা’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। নতুন চারটি বইয়ের পরিমার্জন ও শিক্ষাক্রম তৈরির জন্য আগামী সপ্তাহের মধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তর থেকেই সৃজনশীল ও আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে চতুর্থ শ্রেণিতে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম চালু থাকলেও ভবিষ্যতে এটি প্রথম শ্রেণি থেকে পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে রাজধানীর পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


এদিকে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জাতি গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের মূল্যায়নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এ কারণে শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো বা স্বতন্ত্র পে-স্কেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কর্মশালায় প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, খেলাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


চীন ও জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এসব দেশের শিক্ষাব্যবস্থায় পাঠ্যবিষয়ের সঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলা ও খেলনাকে যুক্ত করা হয়েছে। কোন অধ্যায় কোন খেলার মাধ্যমে শেখানো হবে, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাতেও এমন আনন্দদায়ক ও কার্যকর পদ্ধতি ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?