ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নতুন বছর আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ২০২৭ সালের ধর্মীয় ক্যালেন্ডার নিয়ে মুসল্লিদের মধ্যে আগ্রহ
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৮ সময়
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নতুন বছর আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে ২০২৭ সালের ধর্মীয় ক্যালেন্ডার নিয়ে মুসল্লিদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে পবিত্র রমজান মাস কবে শুরু হবে এবং ঈদুল ফিতর কোন দিনে হতে পারে—এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর ইসলামী মাসের শুরু ও শেষ নির্ভর করায় চূড়ান্ত তারিখে একদিন এদিক-সেদিক হতে পারে।


প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। দিনটি পড়বে সোমবার। এর আগের দিন ৭ ফেব্রুয়ারি শাবান মাসের শেষ দিন হতে পারে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য সময় ৬ ফেব্রুয়ারি, শনিবার। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান।


অন্যদিকে, রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ সোমবার হতে পারে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। কারণ ইসলামী হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই স্থানীয়ভাবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।


অর্থাৎ বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু এবং ৯ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?