ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ভুল ধরিয়ে দিলে সংশোধনের উদ্যোগ নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী ভারতীয় দলের মানের প্রতি আমাদের সম্মান রয়েছে: আনচেলত্তি আমার আইকিউ ‘সবচেয়ে বেশি’, চাচার কাছ থেকেই পেয়েছি: ট্রাম্প

গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত: ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে প্রতিদিন রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত: ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে প্রতিদিন রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার এমন মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পডকাস্টে গাজা থেকে মুক্তি পাওয়া এক সাবেক ইসরায়েলি বন্দির সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন বেন-গভির।


পডকাস্টে তিনি গাজার অনেক বাসিন্দার বেঁচে থাকার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। এমনকি পুরো গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে ইসরায়েলি বসতি স্থাপনের আহ্বানও জানান তিনি। বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে ইসরায়েলি বিমান হামলা কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানেরও বিরোধিতা করেন বেন-গভির। তার দাবি, কোনো ব্যক্তি তাৎক্ষণিক হুমকি তৈরি না করলেও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া উচিত।


এ ছাড়া সামরিক আদালতে সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও বক্তব্য দেন তিনি। এমনকি ব্যক্তিগতভাবে একজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেন-গভির নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হলেও ইসরায়েলি সেনাবাহিনীর ওপর তার সরাসরি পরিচালনাগত নিয়ন্ত্রণ নেই। তবে তার এসব বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চরমপন্থী কাহানিজম আন্দোলনের সঙ্গে যুক্ত বেন-গভিরের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থানে দৃশ্যত কোনো পরিবর্তন আনেনি।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত