ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টুইট করে হরমুজ প্রণালি দখল করা যাবে না: ইরান

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১১:৫৭ সময়
টুইট করে হরমুজ প্রণালি দখল করা যাবে না: ইরান

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী বলেছেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।  শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘরিবাবাদী বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা সামরিক শক্তি প্রদর্শনে ভয় পায় না। তাঁর দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো প্রচেষ্টা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।


এর আগে শুক্রবার নিউইয়র্কে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনী বর্তমানে প্রণালিটিতে অবরোধ কার্যকর করছে।  ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। ঘরিবাবাদী বলেন, হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রণালিটি কখন খুলবে কিংবা বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত ইরানই নেবে। 


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এরই মধ্যে তীব্র হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে বিশ্বের তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যেত।  ফলে ট্রাম্পের নতুন ভূখণ্ড ঘোষণার হুমকি এবং ইরানের পাল্টা কঠোর অবস্থানকে কেন্দ্র করে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?