ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তব চিত্র
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:৭ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:৭ সময়
গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি আয়না। তাই গণমাধ্যমকে আরও নির্ভুল, দায়িত্বশীল ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। রোববার (৮ আগস্ট) বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলে ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার ৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সমাজ কীভাবে চলছে, তার প্রতিফলন গণমাধ্যমে দেখা যায়। তাই গণমাধ্যমের আয়না যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে সমাজের প্রকৃত চিত্রও সঠিকভাবে উঠে আসবে না। গণমাধ্যমকে নির্ভুল করার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে। রাজনীতিতে গডফাদার ও মাস্তানতন্ত্রের সংস্কৃতি বন্ধের ওপরও গুরুত্ব দেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলগুলোতে এমন নেতৃত্বকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, যাদের আচরণ ও বক্তব্য রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক উৎপাদন ও বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মাদকের উৎস ও কারবারিদের পরিচয় সামনে আনতে হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যবস্থা নেওয়া সহজ হবে। এ সময় তিনি বলেন, দেশের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


জ্বালানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকার গ্যাস উত্তোলনের পরিবর্তে আমদানির দিকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে বর্তমান সরকার দেশের নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী যতটুকু গ্যাস আমদানি করা দরকার, শুধু ততটুকুই আমদানি করা হবে। দেশীয়ভাবে উত্তোলন বাড়ানো গেলে জ্বালানি ব্যয়ও কমানো সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক