ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:২৬ সময়
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, এই বিষয়টি শুধু মুখে বললেই হবে না, বরং কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাকারিয়া তাহের বলেন, জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। তাদের সেই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে। কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে গৃহায়নমন্ত্রী বলেন, অন্যান্য শহীদ পরিবার যে ধরনের সুযোগ-সুবিধা পাবে, কুমিল্লার শহীদ পরিবারগুলোও একই সুযোগ-সুবিধা পাবে।


তিনি আরও বলেন, সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা যদি কোনো শহীদ পরিবার এখনো না পেয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাচাই-বাছাই শেষে প্রত্যেককে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।


অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা ছাড়াও সরকারি কৌঁসুলি, বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া