ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আজ কোটালীপাড়া ও কালকিনি যাচ্ছেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও মাদারীপুরের কালকিনি
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৯ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৯ সময়
আজ কোটালীপাড়া ও কালকিনি যাচ্ছেন শেখ হাসিনা ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও মাদারীপুরের কালকিনি যাচ্ছেন। এ দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় ভাষণ দেবেন। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। সড়ক পথে শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।

সেখান থেকে বেলা তিনটায় প্রধানমন্ত্রী কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এই প্রথম কালকিনিতে যাচ্ছেন শেখ হাসিনা।

তবে এর আগে শেখ হাসিনা চলতি বছরে আরও তিনবার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মিসভা, ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা ও ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা বক্তব্য রাখেন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে