ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ হুমকি দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ হুমকি দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুধু মেসি নন, হুমকির তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের খেলোয়াড়, রেফারি ও ফিফার কর্মকর্তারাও। ফাঁস হওয়া একটি পুলিশ নথির বরাত দিয়ে শনিবার এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।


প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে মেসিসহ একাধিক তারকা ফুটবলার ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি, বোমা হামলার সতর্কতা এবং অনলাইন হয়রানির ঘটনা ঘটে। এসব হুমকির কারণে নিরাপত্তা সংস্থাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। পুলিশের নথিতে উঠে আসা সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ছিল মেসিকে হত্যার হুমকি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি আটলান্টার একটি স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যার হুমকি দেন। এমনকি নিজের শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়। আর্জেন্টিনা ও মিসরের ম্যাচকে ঘিরে এই হুমকি দেওয়া হয়েছিল। একই সময়ে স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে বলেও পুলিশকে ফোন করে দাবি করা হয়। এরপর বিস্ফোরক শনাক্তকারী বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামজুড়ে ব্যাপক তল্লাশি চালান।


তবে শুধু মেসিই নন, নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও। পুলিশি নথিতে তাঁর হোটেলকে ঘিরে সন্দেহজনক তৎপরতার কথা উঠে এসেছে। এক ব্যক্তি রোনালদোর হোটেলে প্রবেশ করে তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানা যায়। বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও হুমকি থেকে রেহাই পাননি। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ব্যক্তিগত বার্তায় ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভিডিও সহকারী রেফারি উইলি দেলাজোকেও মৃত্যুর হুমকিসহ বিভিন্ন ধরনের বার্তা পাঠানো হয়।


ফাঁস হওয়া পুলিশ নথিতে আরও বলা হয়েছে, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও প্রাণনাশের হুমকি ছড়িয়ে পড়েছিল। ফলে বিশ্বকাপের বড় তারকাদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর একটি ফিফা বিশ্বকাপকে ঘিরে এমন ভয়াবহ নিরাপত্তা হুমকির তথ্য সামনে আসায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মেসিকে লক্ষ্য করে কথিত বোমা হামলার হুমকির ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?