ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? মজুত খালি হওয়ার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে পেন্টাগন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সে জন্য বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সে জন্য বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রতিবছর যাতে বাঁশখালীর মানুষকে বন্যার দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জানান, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে এলাকার অনেক খাল অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালের পানি উপচে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।


এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখনন করা হবে জানিয়ে তিনি বলেন, পানিপ্রবাহ স্বাভাবিক করা গেলে দ্রুত পানি নেমে যাবে এবং জলাবদ্ধতা ও বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। পাহাড়ি ঢল থেকে বসতবাড়ি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথাও পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।


এদিকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পরে মন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া