ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের একক অর্জন নয়; বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের একক অর্জন নয়; বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি জুলাই সনদের বিষয়টি সামনে এনে একটি অপ্রয়োজনীয় ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।


নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল জনগণের আন্দোলন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়েছেন। তাই কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই আন্দোলনের একক কৃতিত্ব দাবি করতে পারে না।


আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় আওয়ামী লীগও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত। কিন্তু এখন সেই দলের রাজনৈতিক পতন হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের বাংলাদেশে আবার ফিরে আসার সুযোগ নেই। আলোচনা সভায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক