ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

দেশে শক্তিশালী ও শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময়
শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

দেশে শক্তিশালী ও শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো শক্তি রাষ্ট্র ও জনগণের অধিকারকে আর কখনো শিকলে বাঁধতে না পারে, সে লক্ষ্যেই সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিভিন্ন সময়ে জনগণের কণ্ঠস্বর ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে বারবার রক্ত ও ত্যাগের ইতিহাস তৈরি হয়েছে, যা দেশের স্বাভাবিক উন্নয়নকেও ব্যাহত করেছে। তিনি আরও বলেন, অতীতের অনেক আন্দোলন শুধু গণঅভ্যুত্থানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও নতুন কাঠামো গঠনের পরিকল্পনা নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে, যাতে পুরোনো সংকট আর ফিরে না আসে।


মন্ত্রী জানান, জনগণের ত্যাগের বিনিময়ে অর্জিত প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনীয় সংস্কার অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখকের লেখা ও বিভিন্ন আলোকচিত্র সংকলিত হয়েছে। ভবিষ্যতেও জুলাইকে কেন্দ্র করে নতুন প্রকাশনা, তথ্যচিত্র ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট প্রকাশ করা হবে বলে তিনি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান