ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে

হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারের কাছাকাছি দুটি বিস্ফোরণের শব্দ শোনার ঘটনা ঘটেছে। তবে এতে জাহাজ বা
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৫ সময়
আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে

হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারের কাছাকাছি দুটি বিস্ফোরণের শব্দ শোনার ঘটনা ঘটেছে। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওমানের কুমজার উপকূলের কাছাকাছি এ ঘটনার তথ্য পেয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা।


সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমজার উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে। ট্যাংকারের অধিনায়ক জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের পরও জাহাজটি নিরাপদ ছিল এবং নাবিকদের কেউ হতাহত হননি। ট্যাংকারটিরও কোনো ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


এদিকে বিস্ফোরণের উৎস বা কী কারণে এমন শব্দ শোনা গেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি চালিয়ে যাচ্ছে।


সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান