ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। আলোচনা নিয়ে ইরানের অবস্থানের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। আলোচনা নিয়ে ইরানের অবস্থানের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সামনে ‘সমঝোতা অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’—এই দুই পথের একটিকে বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান প্রকাশ্যে আলোচনা অস্বীকার করলেও পর্দার আড়ালে সংকট নিরসনে যোগাযোগের চেষ্টা চলছে। তার ভাষ্য, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে বিভিন্ন পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে, যদিও তেহরান তা স্বীকার করছে না।


ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি শক্তিশালী রয়েছে এবং সমঝোতা না হওয়া পর্যন্ত তেহরানের ওপর চাপ অব্যাহত থাকবে। এর আগে সম্ভাব্য একটি বড় সামরিক অভিযান স্থগিত করার কথাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, উপসাগরীয় কয়েকটি মিত্র দেশের অনুরোধে সামরিক পদক্ষেপ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়।


অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা চলছে—এমন দাবি পুরোপুরি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তাদের আলোচনা কেবল ওমানের সঙ্গে চলছে এবং তা হরমুজ প্রণালিতে সাময়িক নিরাপদ নৌপথ নির্ধারণের বিষয়েই সীমাবদ্ধ। দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়