ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার হয়েছে। পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার হয়েছে। পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা এবার অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন। রাজ্যের রাজধানী রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো অনশনে বসেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রশাসনিক গাফিলতি এবং অনিয়মের কারণে হাজারো চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ বারবার অনিশ্চয়তার মুখে পড়ছে।


আন্দোলনের নেতারা জানান, পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপর ধারাবাহিকভাবে বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিল এবং সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত সন্তোষজনক কোনো সমাধান মেলেনি। দেবেন্দ্রনাথ মাহাতো বলেন, পরীক্ষা বাতিল এবং অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা না আসা পর্যন্ত তার অনশন চলবে। একই সঙ্গে তিনি নিয়োগ প্রক্রিয়ায় জড়িত সব অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।


আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাদের প্রধান দাবি, বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।


এদিকে অনিয়মের অভিযোগের তদন্তে রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে শিক্ষার্থীদের দাবি, শুধু গ্রেপ্তার নয়, পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত এবং সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান